৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২২
সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় -
- পাগ-মার্কসঠিক উত্তর
- ফুটমার্ক
- GIS
- কোয়ার্ডবেট
উত্তর: (ক) পাগ-মার্ক
ব্যাখ্যা
সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগ-মার্ক।
- পাগ-মার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে বাঘ গণনা করা হতো; এ পদ্ধতিতে ভুলের সম্ভাবনা বেশি ছিল।
- সর্বশেষ পদ্ধতি ক্যামেরা ট্র্যাপিং; এখন প্রায় সব দেশ এই পদ্ধতি অনুসরণ করে।
সুন্দরবন:
- পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন; মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের অংশ প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার (মোট আয়তনের প্রায় ৬২%)।
- সংলগ্ন জেলা ৩টি: খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।
- ৭ ডিসেম্বর ১৯৯৭ সালে UNESCO একে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে।
- প্রধান বৃক্ষ সুন্দরী; এই গাছের নাম থেকেই বনের নাম সুন্দরবন।
- অন্যান্য গাছ: গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা।
- ১৮৭৮ সালে সমগ্র সুন্দরবন সংরক্ষিত বন ঘোষণা করা হয়।