৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬

গঠনরীতিতে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত-

  1. পদাবলি
  2. ধামালি
  3. গ্রেমগীতি
  4. নাট্যগীতিসঠিক উত্তর

উত্তর: (ঘ) নাট্যগীতি

ব্যাখ্যা

শ্রীকৃষ্ণকীর্তন সংলাপবহুল নাট্যলক্ষণাক্রান্ত গীতি-আখ্যান, তাই একে নাট্যগীতিকাব্য বলা হয়। এতে নাট্যরসাশ্রয়ী ঘটনা ও সংলাপ থাকলেও এটি বর্ণনামূলক কাব্য।

  • বাংলা মধ্যযুগের প্রথম কাব্য; রাধাকৃষ্ণের প্রণয়লীলা বিষয়বস্তু।
  • ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পুথি আবিষ্কার করেন; ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত হয়।
  • কবি: বড়ু চণ্ডীদাস (ভণিতায় 'চণ্ডীদাস' ও 'বড়ু চণ্ডীদাস')।
  • ১৩ খণ্ডে ৪১৮টি পদে বিন্যস্ত।
  • প্রধান চরিত্র: কৃষ্ণ, রাধা, বড়ায়ি।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।