৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫
কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
- আকাঙ্ক্ষা
- যোগ্যতা
- আসক্তিসঠিক উত্তর
- আসত্তি
উত্তর: (গ) আসক্তি
ব্যাখ্যা
সার্থক বাক্যের তিনটি গুণ আছে: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা। এই তালিকায় আসক্তি নেই।
- আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ স্পষ্ট করতে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা। যেমন: কাজল নিয়মিত লেখাপড়া → কাজল নিয়মিত লেখাপড়া করে।
- আসত্তি: অর্থসঙ্গতি রক্ষায় সুনির্দিষ্ট পদবিন্যাস। যেমন: নিয়মিত করে হাসান লেখাপড়া → হাসান নিয়মিত লেখাপড়া করে।
- যোগ্যতা: পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলন। যেমন: বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে → বর্ষার বৃষ্টি প্লাবনের সৃষ্টি করে।
একই টপিকের আরও প্রশ্ন
- কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?৩৫তম বিসিএস
- বাক্যের তিনটি গুণ কী কী?২৯তম বিসিএস
- বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?১৮তম বিসিএস