২৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪

কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

  1. বাক্ + দান = বাগদান
  2. উৎ + ছেদ = উচ্ছেদ
  3. পর + পর = পরস্পরসঠিক উত্তর
  4. সম + সার = সংসার

উত্তর: (গ) পর + পর = পরস্পর

ব্যাখ্যা

যে সন্ধি কোনো নিয়ম মেনে হয় না, তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। 'পর + পর = পরস্পর' এর একটি উদাহরণ।

অন্য নিপাতনে সিদ্ধ উদাহরণ:

  • বন + পতি = বনস্পতি
  • আ + চর্য = আশ্চর্য
  • গো + পদ = গোষ্পদ
  • ষট্ + দশ = ষোড়শ
  • এক + দশ = একাদশ
  • পতৎ + অঞ্জলি = পতঞ্জলি

বাক্ + দান, উৎ + ছেদ ও সম + সার ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সন্ধি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সন্ধি: সব প্রশ্ন ও উত্তর →