৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩০

'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?

  1. যৌগিক স্বরধ্বনিসঠিক উত্তর
  2. তালব্য স্বরধ্বনি
  3. মিলিত স্বরধ্বনি
  4. কোনোটি নয়

উত্তর: (ক) যৌগিক স্বরধ্বনি

ব্যাখ্যা

‘ঔ’ একটি যৌগিক স্বরধ্বনি।
এতে একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [উ্] রয়েছে।

মৌলিকতা অনুযায়ী স্বরধ্বনি:

  • মৌলিক স্বরধ্বনি: যাকে আর বিশ্লেষণ করা যায় না। বাংলায় ৭টি: ই, এ, অ্যা, আ, অ, ও, উ। “অ্যা”-এর জন্য আলাদা বর্ণ নেই।
  • যৌগিক স্বরধ্বনি: পাশাপাশি দুটি স্বরধ্বনি দ্রুত উচ্চারণে একটি সংযুক্ত স্বরের মতো শোনালে তাকে যৌগিক স্বর বা দ্বিস্বর বলে। এর প্রতীক ২টি: ঔ, ঐ।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ধ্বনি ও বর্ণ-প্রকরণ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ২১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ধ্বনি ও বর্ণ-প্রকরণ: সব প্রশ্ন ও উত্তর →