৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩
'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
- জ + ঞসঠিক উত্তর
- ঞ + গ
- ঞ + জ
- গ + ঞ
উত্তর: (ক) জ + ঞ
ব্যাখ্যা
'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণটি জ ও ঞ বর্ণের সমন্বয়ে গঠিত।
জ + ঞ = জ্ঞ
যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।
- স্বচ্ছ যুক্তবর্ণ (সহজে চেনা যায়): ক্ট, জ্জ, জ্ব, ণ্ড, ণ্ট, ন্স, প্ত, প্প, ল্প, ষ্ট, স্ক, স্ট ইত্যাদি।
- অস্বচ্ছ যুক্তবর্ণ (সহজে চেনা যায় না): ক্ত (ক্ + ত), ক্ষ (ক্ + ষ), ক্স (ক্ + স), ঙ্গ (ঙ্ + গ), জ্ঞ (জ + ঞ), ঞ্চ (ঞ্ + চ), ঞ্জ (ঞ্ + জ), ষ্ণ (ষ্ + ণ), হ্ন (হ্ + ন), হ্ম (হ্ + ম) ইত্যাদি।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?৩৫তম বিসিএস
- নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?৩০তম বিসিএস
- বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?২৯তম বিসিএস
- বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?১৮তম বিসিএস
- বর্ণ হচ্ছে-১৪তম বিসিএস
- কোন দুটি অঘোষ ধ্বনি?১৩তম বিসিএস