৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪৯

ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?

  1. নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
  2. একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
  3. ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়াসঠিক উত্তর
  4. উপরের কোনোটিই নয়

উত্তর: (গ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া

ব্যাখ্যা

ক্লাউড কম্পিউটিং হলো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান, তাই সবচেয়ে ভালো বর্ণনা হলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া।

NIST অনুসারে ক্লাউড কম্পিউটিংয়ের ৩টি বৈশিষ্ট্য:

  • Resource Flexibility/Scalability: ক্রেতা যত চায়, সেবাদাতা তত সেবা দিতে পারে।
  • On Demand: ক্রেতা যখন চায় তখন সেবা পায় এবং চাহিদা বাড়াতে বা কমাতে পারে।
  • Pay as you go: আগে থেকে রিজার্ভ করতে হয় না; যতটুকু ব্যবহার, ততটুকুর জন্যই পেমেন্ট।

ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস: জন ম্যাকর্থি ধারণা দেন; Amazon Web Services বাণিজ্যিকভাবে শুরু করে।

একই টপিকের আরও প্রশ্ন

ক্লায়েন্ট-সার্ভার ও ক্লাউড কম্পিউটিং: সব প্রশ্ন ও উত্তর →