৩৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৭
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যাটি সঠিক নয় তা হল-
- এ রোগে মানবদেহের কিডনি নষ্ট করে
- চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়সঠিক উত্তর
- এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
- ইনসুলিনের অভাবে এ রোগ হয়
উত্তর: (খ) চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
ব্যাখ্যা
চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস হয়, এই তথ্যটি সঠিক নয়।
অগ্ন্যাশয়ের ইনসুলিন হরমোনের অভাবে প্রোটিন, শর্করা ও স্নেহ জাতীয় খাদ্যের বিপাক ব্যাহত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এ রোগে হৃৎপিণ্ড, কিডনি ও চোখের স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি হয়।
- ডায়াবেটিস মেলিটাস (বহুমূত্র রোগ) একটি বিপাকজনিত রোগ।
- ইনসুলিন রক্তে গ্লুকোজ কমায়; এটি অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে নির্গত হয়।
- ইনসুলিন না পাওয়া গেলে বা শরীর তা ব্যবহার করতে না পারলে গ্লুকোজ বেড়ে যায়।
একই টপিকের আরও প্রশ্ন
- Photosynthesis takes place in-৩৪তম বিসিএস
- কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?৩০তম বিসিএস
- ফল পাকানোর জন্য দায়ী কী?৩০তম বিসিএস
- উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?২৮তম বিসিএস
- গাছের খাদ্য তালিকায় আছে-২৭তম বিসিএস
- সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়-২৬তম বিসিএস