৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১৬

'Black Lives Matter' কি?

  1. একটি গ্রন্থের নাম
  2. একটি পানীয়
  3. বর্ণবাদ বিরোধী আন্দোলনসঠিক উত্তর
  4. একটি NGO

উত্তর: (গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন

ব্যাখ্যা

'Black Lives Matter' একটি বর্ণবাদ বিরোধী অনলাইনভিত্তিক আন্দোলন।

  • সামাজিক মাধ্যমে ২০১৩ সালে এর যাত্রা শুরু হয়।
  • আমেরিকায় কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের সহিংস আচরণের প্রতিবাদ থেকে এর উৎপত্তি।
  • ২০১২ সালে ফ্লোরিডায় ট্রেভন মার্টিনের মৃত্যুর পর এই স্লোগান ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
  • প্রতিষ্ঠাতা: অ্যালিসিয়া গারজা, প্যাট্রিস কুলারস ও ওপাল টোমেটি।
  • প্রধান লক্ষ্য: পুলিশি বর্বরতা বন্ধ করা এবং কৃষ্ণাঙ্গদের সঙ্গে সমান আচরণ নিশ্চিত করা।

একই টপিকের আরও প্রশ্ন

মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা ও স্থান: সব প্রশ্ন ও উত্তর →