৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯৬

মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে -

  1. দুর্নীতি রোধ করা
  2. সামাজিক অবক্ষয় রোধ করাসঠিক উত্তর
  3. রাজনৈতিক অবক্ষয় রোধ করা
  4. সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা

উত্তর: (খ) সামাজিক অবক্ষয় রোধ করা

ব্যাখ্যা

মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হলো সামাজিক অবক্ষয় রোধ করা।

  • সামাজিক মূল্যবোধ হলো শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়-বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা ও দানশীলতার সমষ্টি।
  • সামাজিক অবক্ষয় হলো মূল্যবোধের অনুপস্থিতি বা অবনতি।
  • আইনের শাসনের দুর্বলতা, সহনশীলতার অভাব ও বিশৃঙ্খল পরিবেশ মূল্যবোধের অবক্ষয় ঘটায়।
  • আইনের শাসন সামাজিক অবক্ষয় রোধ করে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: নৈতিকতা ও সুশাসন: বিবিধ (নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন)। এই টপিক থেকে বিসিএস-এ ২২টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

নৈতিকতা ও সুশাসন: বিবিধ: সব প্রশ্ন ও উত্তর →