৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪৫

ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-

  1. আইসোটোন
  2. আইসোটোপসঠিক উত্তর
  3. আইসোবার
  4. রাসায়নিক পদার্থ

উত্তর: (খ) আইসোটোপ

ব্যাখ্যা

আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস।

  • যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভরসংখ্যা ভিন্ন, তাদের আইসোটোপ বলা হয়।
  • ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট-৬০ (\(^{60}\mathrm{Co}\)) আইসোটোপ ব্যবহৃত হয়।
  • \(^{60}\mathrm{Co}\) থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সারের কোষকলা ধ্বংস করে।
  • টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়েও তেজস্ক্রিয় আইসোটোপ \(^{60}\mathrm{Co}\) ব্যবহার করা হয়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: রোগজীবাণু ও আধুনিক চিকিৎসা (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ২৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

রোগজীবাণু ও আধুনিক চিকিৎসা: সব প্রশ্ন ও উত্তর →