২২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৭

ডেঙ্গু জ্বরের বাহক-

  1. অ্যানোফিলিস
  2. কিউলেক্স
  3. এডিসসঠিক উত্তর
  4. সকল ধরনের মশা

উত্তর: (গ) এডিস

ব্যাখ্যা

এডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে। ডেঙ্গু জ্বরের বাহক মশার নাম Aedes aegypti। এছাড়া Aedes albopictus মশার কামড়েও ডেঙ্গু ছড়াতে পারে।

উপসর্গ:

  • জ্বর, মাথাব্যথা, বমি, পেশি ও গাঁটে ব্যথা এবং চর্মে ফুসকুড়ি।
  • কামড়ের ৩ থেকে ১৫ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়।
  • ২ থেকে ৭ দিনের মধ্যে সাধারণত রোগী আরোগ্য লাভ করে।

জটিল রূপ:

  • ডেঙ্গু রক্তক্ষরী জ্বর: রক্তপাত, রক্ত অনুচক্রিকা কমে যাওযা এবং রক্ত প্লাজমার নিঃসরণ।
  • ডেঙ্গু শক সিনড্রোম: রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: রোগজীবাণু ও আধুনিক চিকিৎসা (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ২৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

রোগজীবাণু ও আধুনিক চিকিৎসা: সব প্রশ্ন ও উত্তর →