৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৪

নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

  1. ট্রিপসিনসঠিক উত্তর
  2. লাইপেজ
  3. টায়ালিন
  4. অ্যামাইলেজ

উত্তর: (ক) ট্রিপসিন

ব্যাখ্যা

ট্রিপসিন আমিষ (প্রোটিন) জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। অগ্ন্যাশয় থেকে ট্রিপসিন ও কাইমোট্রিপসিন নিঃসৃত হয়ে ডিওডেনামে খাদ্যের সঙ্গে মেশে।

মনে রাখুন:

  • অ্যামাইলেজ: শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে
  • লাইপেজ: স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে
  • টায়ালিন: মুখবিবরের লালাগ্রন্থি থেকে নিঃসৃত, স্টার্চ, গ্লাইকোজেন ও ডেক্সট্রিন হজমে সাহায্য করে

অগ্ন্যাশয়ে অ্যামাইলেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন ও লাইপেজ এনজাইম তৈরি হয়। আমিষে শতকরা ১৬ ভাগ নাইট্রোজেন থাকে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাণিবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৭০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাণিবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →