৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩২

হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

  1. আমিষসঠিক উত্তর
  2. স্নেহ
  3. আয়োডিন
  4. লৌহ

উত্তর: (ক) আমিষ

ব্যাখ্যা

হিমোগ্লোবিন এক ধরনের আমিষ বা প্রোটিন জাতীয় পদার্থ।

  • এর রঞ্জক পদার্থের কারণে রক্তের রং লাল হয়।
  • প্রধান কাজ: ধমনি থেকে দেহের সব স্থানে অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহ করা।
  • প্রতিটি অণুতে চারটি আয়রন পরমাণু থাকে এবং প্রতিটি আয়রন পরমাণু একটি করে অক্সিজেন গ্রহণ করে।
  • রক্তে ৯৭-৯৮% অক্সিজেন লোহিত কণিকার হিমোগ্লোবিনের মাধ্যমে পরিবাহিত হয়।
  • একটি হিমোগ্লোবিন অণু একই সাথে ৪টি অক্সিজেন অণুর সাথে যুক্ত হতে পারে।

বিক্রিয়া (উভমুখী):
\(\mathrm{Hb_4 + 4O_2 \rightleftharpoons 4HbO_2}\)
হিমোগ্লোবিন + অক্সিজেন ⇌ অক্সিহিমোগ্লোবিন

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাণিবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৭০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাণিবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →