৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১
"পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার"। -বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
- প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
- প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
- দুটোই অশুদ্ধসঠিক উত্তর
- দুটোই শুদ্ধ
উত্তর: (গ) দুটোই অশুদ্ধ
ব্যাখ্যা
প্রশ্নের বাক্যে 'পুরষ্কার' ও 'পরিস্কার' দুটোই অশুদ্ধ। শুদ্ধ বানান হবে পুরস্কার ও পরিষ্কার।
নিয়ম:
- বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'স' হয় (পুরঃ + কার = পুরস্কার)।
- বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'ষ' হয় (বহিঃ + কার = বহিষ্কার)।
- অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত 'স': নমস্কার, পুরস্কার, তিরস্কার, বনস্পতি।
- ই-যুক্ত বর্ণের পরে সাধারণত 'ষ': আবিষ্কার, নিষ্ফল, নিষ্পাপ, পরিষ্কার, জ্যোতিষ্ক।
- স্প, স্ত, স্থ থাকলে 'ষ' হয় না: নিস্পন্দ, নিস্তব্ধ।
একই টপিকের আরও প্রশ্ন
- নিচের কোন বানানটি শুদ্ধ?৩৫তম বিসিএস
- কোন বাক্যটি শুদ্ধ?৩৫তম বিসিএস
- কোনটি শুদ্ধ বানান?৩৫তম বিসিএস
- কোন বানানটি শুদ্ধ?৩৩তম বিসিএস
- কোনটি সঠিক বানান?৩৩তম বিসিএস
- কোন বাক্যটি শুদ্ধ?৩৩তম বিসিএস