৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩

কোন বাক্যটি শুদ্ধ?

  1. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
  2. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
  3. দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
  4. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়সঠিক উত্তর

উত্তর: (ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

ব্যাখ্যা

শুদ্ধ বাক্য: দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।

'দৈন্য' বিশেষ্য শব্দ, তাই এর সঙ্গে আবার 'তা' প্রত্যয় যোগ করা ভুল। 'মহত্ব' বানানও ভুল, শুদ্ধ বানান 'মহত্ত্ব'।

'তা' ও 'ত্ব' প্রত্যয়: এগুলো বিশেষণকে বিশেষ্যে রূপান্তর করে। বিশেষ্যের সঙ্গে এগুলো যুক্ত করা যায় না।

কয়েকটি অশুদ্ধ ও শুদ্ধ শব্দ:

  • ধৈর্যতা - ধীরতা
  • চাপল্যতা - চপলতা
  • দারিদ্র্যতা - দরিদ্রতা
  • কার্পণ্যতা - কৃপণতা
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বানান ও বাক্যশুদ্ধি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি: সব প্রশ্ন ও উত্তর →