৩৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৫
গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
- নাইট্রিক
- সালফিউরিকসঠিক উত্তর
- হাইড্রোক্লোরিক
- পারক্লোরিক
উত্তর: (খ) সালফিউরিক
ব্যাখ্যা
গাড়ির ব্যাটারিসহ আইপিএস, মাইক বাজানো ও সৌর বিদ্যুৎ উৎপাদনে সালফিউরিক এসিড ব্যবহৃত হয়।
মনে রাখুন:
- সালফিউরিক এসিড: সার কারখানা, ডিটারজেন্ট, রং, ঔষধ, কীটনাশক, পেইন্ট, কাগজ, বিস্ফোরক ও রেয়ন তৈরিতে ব্যবহৃত হয়। কোনো দেশের শিল্পোন্নতি বিচারে এর ব্যবহারকে মাপকাঠি ধরা হয়।
- নাইট্রিক এসিড: সোনার গহনা তৈরি, সার কারখানা, বিস্ফোরক ও সোনা আহরণে ব্যবহৃত হয়।
- হাইড্রোক্লোরিক এসিড: পাকস্থলীতে খাদ্য হজমে সহায়ক এবং ইস্পাত, ঔষধ ও চামড়া শিল্পে ব্যবহৃত হয়।
- কার্বোলিক এসিড: বাসাবাড়িতে সাপের উপদ্রব কমাতে ব্যবহৃত হয়।
একই টপিকের আরও প্রশ্ন
- কোনটি মৌলিক পদার্থ?৩৩তম বিসিএস
- কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?৩৩তম বিসিএস
- স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান-৩৩তম বিসিএস
- সর্বাপেক্ষা হালকা গ্যাস-৩৩তম বিসিএস
- ভারী পানির রাসায়নিক সংকেত-৩৩তম বিসিএস
- লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়-৩৩তম বিসিএস