৩৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান-
- তামা
- দস্তা
- ক্রোমিয়ামসঠিক উত্তর
- এলুমিনিয়াম
উত্তর: (গ) ক্রোমিয়াম
ব্যাখ্যা
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান ক্রোমিয়াম।
সংকর ধাতু: একাধিক ধাতু মিশিয়ে তৈরি করা হয়। এতে একটি প্রধান ধাতু থাকে এবং অন্য ধাতু বা অধাতু অপ্রধান হিসেবে থাকে। সংকর ধাতুর নাম প্রধান ধাতুর নাম অনুসারে হয়।
| ধাতু সংকর | উপাদান ও সংযুক্তি |
|---|---|
| স্টিল | লোহা 99%, কার্বন 1% |
| মরিচাবিহীন ইস্পাত (স্টেইনলেস স্টীল) | লোহা 74%, ক্রোমিয়াম 18%, নিকেল 8% |
| পিতল (ব্রাস) | কপার 65%, জিংক 35% |
| কাঁসা (ব্রোঞ্জ) | কপার 90%, টিন 10% |
| ডুরালমিন | অ্যালুমিনিয়াম 95%, কপার 4%, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও লোহা 1% |
| 24 ক্যারেট স্বর্ণ | স্বর্ণ 100% |
| 22 ক্যারেট স্বর্ণ | স্বর্ণ 91.67%, কপার এবং অন্যান্য ধাতু 8.33% |
| 21 ক্যারেট স্বর্ণ | স্বর্ণ 87.5%, কপার এবং অন্যান্য ধাতু 12.5% |
স্টেইনলেস স্টীল ছুরি, কাঁটা চামচ, পাকঘরের সিঙ্ক ও রসায়ন শিল্পের বিক্রিয়া পাত্র তৈরিতে ব্যবহৃত হয়।
কপারের দুটি সংকর ধাতু: পিতল (ব্রাস) ও কাঁসা (ব্রোঞ্জ)।
একই টপিকের আরও প্রশ্ন
- সর্বাপেক্ষা হালকা গ্যাস-৩৩তম বিসিএস
- ভারী পানির রাসায়নিক সংকেত-৩৩তম বিসিএস
- লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়-৩৩তম বিসিএস
- সংকর ধাতু পিতলের(Brass) উপাদান-৩৩তম বিসিএস
- কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?৩৩তম বিসিএস
- কোনটি অর্ধ-পরিবাহী (Semi-conductor) নয়?৩১তম বিসিএস