৩১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০
অশোক সৈয়দ কার ছদ্মনাম?
- আবদুল মান্নান সৈয়দসঠিক উত্তর
- সৈয়দ আজিজুল হক
- আবু সয়ীদ আইয়ুব
- সৈয়দ শামসুল হক
উত্তর: (ক) আবদুল মান্নান সৈয়দ
ব্যাখ্যা
আবদুল মান্নান সৈয়দ এর ছদ্মনাম 'অশোক সৈয়দ'। তিনি প্রথম জীবনে এই ছদ্মনামে লিখতেন।
আবদুল মান্নান সৈয়দ: কবি, প্রাবন্ধিক, গবেষক ও সাহিত্য-সমালোচক। ১৯৪৩ সালের ৩ আগস্ট পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় জন্ম। ১৯৬০ সাল থেকে কবিতা লেখা শুরু; প্রথম গ্রন্থ জন্মান্ধ কবিতাগুচ্ছ (১৯৬৭)। গ্রন্থসংখ্যা দেড় শতাধিক।
বাংলা সাহিত্যের ছদ্মনাম:
| লেখক | ছদ্মনাম |
|---|---|
| সমরেশ বসু | কালকূট |
| রাজশেখর বসু | পরশুরাম |
| বলাইচাঁদ মুখোপাধ্যায় | বনফুল |
| মধুসূদন মজুমদার | দৃষ্টিহীন |
| সোমেন চন্দ | ইন্দ্রকুমার সোম |
| বিমল ঘোষ | মৌমাছি |
| বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় | যাযাবর |
| সতীনাথ ভাদুড়ী | চিত্রগুপ্ত |
| বিমল মিত্র | জাবালি |
| কালিকানন্দ | অবধূত |
| সৈয়দ মুজতবা আলী | প্রিয়দর্শী |
| সুনীল গঙ্গোপাধ্যায় | নীল লোহিত |
একই টপিকের আরও প্রশ্ন
- গাড়ি চলে না, চলে না, নারে........গানের গীতিকার কে?৩১তম বিসিএস
- অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি?৩১তম বিসিএস
- 'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে?৩০তম বিসিএস
- 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি' এই চরণদ্বয়ের লেখক _____।৩০তম বিসিএস
- 'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?৩০তম বিসিএস
- 'চাচা কাহিনী'র লেখক কে?২৯তম বিসিএস