৩৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪

সংকর ধাতু পিতলের(Brass) উপাদান-

  1. তামা ও টিন
  2. তামা ও দস্তাসঠিক উত্তর
  3. তামা ও সীসা
  4. তামা ও নিকেল

উত্তর: (খ) তামা ও দস্তা

ব্যাখ্যা

সংকর ধাতু পিতলে 65% তামা (কপার) এবং 35% দস্তা (জিংক) থাকে।

সংকর ধাতু: একাধিক ধাতু মিশিয়ে তৈরি করা হয়। এতে একটি প্রধান ধাতু থাকে এবং অন্য ধাতু বা অধাতু অপ্রধান হিসেবে থাকে। সংকর ধাতুর নাম প্রধান ধাতুর নাম অনুসারে হয়।

  • স্টিল: লোহা 99%, কার্বন 1%
  • পিতল (ব্রাস): কপার 65%, জিংক 35%
  • কাঁসা (ব্রোঞ্জ): কপার 90%, টিন 10%

কপারের দুটি সংকর ধাতু: পিতল (ব্রাস) ও কাঁসা (ব্রোঞ্জ)।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: রসায়ন (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ১০৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

রসায়ন: সব প্রশ্ন ও উত্তর →