৩১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২

'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

  1. পৃথ্বী
  2. নীরসঠিক উত্তর
  3. ক্ষিতি
  4. অবনী

উত্তর: (খ) নীর

ব্যাখ্যা

'অদিতি' শব্দের অর্থ পৃথিবী। পৃথিবীর সমার্থক শব্দ: জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

'নীর' শব্দের অর্থ পানি। পানির সমার্থক শব্দ: জল, নীর, উদক, সলিল, পানি, অপ, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সমার্থক শব্দ (প্রতিশব্দ) (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সমার্থক শব্দ (প্রতিশব্দ): সব প্রশ্ন ও উত্তর →