২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮০

ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?

  1. ইসলাম খানসঠিক উত্তর
  2. ইব্রাহীম খান
  3. শায়েস্তা খান
  4. মীর জুমলা

উত্তর: (ক) ইসলাম খান

ব্যাখ্যা

ইসলাম খান চিশতী সম্রাট জাহাঙ্গীর কর্তৃক বাংলার সুবাদার নিযুক্ত হন। তিনি ১৬১০ সালে রাজমহল থেকে রাজধানী ঢাকায় স্থানান্তর করেন এবং এর নাম রাখেন জাহাঙ্গীরনগর।

  • রাজধানী স্থানান্তরের কারণ: রাজমহল থেকে সারা বাংলার উপর নজর রাখা সম্ভব ছিল না।
  • তিনি বার ভূঁইয়াদের দমন করেন এবং বাংলাকে মোগল সাম্রাজ্যের একটি সুবায় পরিণত করেন।
  • তিনি কামরূপ ও কাছাড়েও মোগল অধিকার প্রতিষ্ঠা করেন।
  • তিনি ফতেহপুর সিক্রির শায়খ সলীম চিশতীর পৌত্র এবং সম্রাট জাহাঙ্গীরের সমবয়সী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

একই টপিকের আরও প্রশ্ন

জাতীয় নিদর্শন ও গুরুত্বপূর্ণ স্থান: সব প্রশ্ন ও উত্তর →