২৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৪

নিকারাগুয়ার 'কন্ট্রা' বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?

  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্রসঠিক উত্তর
  3. কোরিয়া
  4. কিউবা

উত্তর: (খ) যুক্তরাষ্ট্র

ব্যাখ্যা

কন্ট্রা বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ছিল।

  • কন্ট্রা নিকারাগুয়ার বিদ্রোহী গেরিলা গোষ্ঠী, যারা ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সক্রিয় ছিল।
  • তাদের লক্ষ্য ছিল সমাজতন্ত্রের বিরোধিতা করা এবং যুক্তরাষ্ট্র এদের অর্থায়ন করত।
  • ১৯৮২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিগানের প্রশাসন কন্ট্রাদের সহায়তায় প্রায় ১৯ মিলিয়ন ডলার এবং ১৯৮৪ সালে প্রায় ২৪ মিলিয়ন ডলার অনুমোদন করে।
  • কন্ট্রাদের দাবির মুখে ১৯৯০ সালে নির্বাচন হয়, যাতে ডেনিয়েল ওর্তেগার সরকার পরাজিত হয় এবং কন্ট্রার লড়াই শেষ হয়।

উল্লেখ্য, নিকারাগুয়া ১৮২১ সালে স্বাধীনতা লাভ করে, তবে এর পরেও অর্থনীতি ও প্রশাসনে মার্কিন প্রভাব বজায় থাকে।

একই টপিকের আরও প্রশ্ন

জঙ্গি, বিদ্রোহী ও গোয়েন্দা সংস্থা: সব প্রশ্ন ও উত্তর →