২৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৩
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?
- নভেম্বর ২০০৩ ভারতের ব্যাঙ্গালোর
- ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া
- জানুয়ারি ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদ
- সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুনসঠিক উত্তর
উত্তর: (ঘ) সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
ব্যাখ্যা
WTO-এর পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স মেক্সিকোর পর্যটন নগরী কানকুনে ২০০৩ সালের ১০-১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
WTO (World Trade Organization):
- বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত: ১ জানুয়ারি, ১৯৯৫।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)।
- বাংলাদেশ WTO-এর সদস্য হয় ১ জানুয়ারি, ১৯৯৫ সালে।