২৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩
শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
- পথের দাবীসঠিক উত্তর
- নিষ্কৃতি
- চরিত্রহীন
- দত্তা
উত্তর: (ক) পথের দাবী
ব্যাখ্যা
সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'পথের দাবী'।
- ১৯২৬ সালে প্রকাশিত রাজনৈতিক উপন্যাস; কাহিনির পটভূমি ব্রহ্মদেশ।
- গুপ্ত দলের নায়ক সব্যসাচী প্রধান চরিত্র; এই চরিত্রে বিপ্লবী রসবিহারী বসুর ছায়াপাত ঘটেছে বলে কারো কারো মত।
- বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার উপন্যাসটি বাজেয়াপ্ত করে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- জন্ম ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুরে।
- প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭), ভারতী পত্রিকায় প্রকাশিত।
- প্রথম গল্প 'মন্দির', যার জন্য ১৯০৩ সালে কুন্তলীন পুরস্কার পান।
- বিখ্যাত উপন্যাস: দেবদাস, চরিত্রহীন, পল্লীসমাজ, গৃহদাহ, পরিণীতা, শেষ প্রশ্ন।