১১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭

'রাজলক্ষ্মী' চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক-

  1. বঙ্কিমচন্দ্র
  2. শরৎচন্দ্রসঠিক উত্তর
  3. তারাশংকর
  4. নজরুল ইসলাম

উত্তর: (খ) শরৎচন্দ্র

ব্যাখ্যা

'রাজলক্ষ্মী' চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস 'শ্রীকান্ত'-এর একটি চরিত্র।

'শ্রীকান্ত' উপন্যাস:

  • চারটি খণ্ডে রচিত।
  • প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষ'-এ 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনি' নামে প্রকাশিত; লেখকের নাম ছিল 'শ্রী শ্রীকান্ত শর্মা'।
  • চতুর্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
  • বিখ্যাত কিশোর চরিত্র: ইন্দ্রনাথ।
  • অন্য চরিত্র: শ্রীকান্ত, অন্নদাদিদি, অভয়া, রোহিণী, কমললতা।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: সব প্রশ্ন ও উত্তর →