১৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩

'একাদশে বৃহস্পতি' এর অর্থ কী?

  1. আশার কথা
  2. সৌভাগ্যের বিষয়সঠিক উত্তর
  3. মজা পাওয়া
  4. আনন্দের বিষয়

উত্তর: (খ) সৌভাগ্যের বিষয়

ব্যাখ্যা

'একাদশে বৃহস্পতি' বাগ্ধারাটির অর্থ সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।

বাক্য: ব্যাবসায়ে লাভ, ছেলের বিদেশ যাত্রা, এ বছর চৌধুরির একাদশে বৃহস্পতি।

আরও কিছু বাগ্ধারা:

  • ডাকাবুকো: নির্ভীক
  • পায়া ভারি: অহঙ্কার
  • তালকানা: কাণ্ডজ্ঞানহীন
  • গোঁফ খেজুরে: অত্যন্ত অলস
  • গয়ংগচ্ছ: ঢিলেমি
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ২৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন: সব প্রশ্ন ও উত্তর →