২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৪

ডায়বেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো -

  1. চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়সঠিক উত্তর
  2. এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
  3. এই রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
  4. ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়

উত্তর: (ক) চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়

ব্যাখ্যা

ইনসুলিনের অভাবে প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক ব্যাহত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস হয়, এ তথ্যটি সত্য নয়।

  • ডায়াবেটিস বা বহুমূত্র রোগ একটি বিপাকজনিত রোগ।
  • অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে ইনসুলিন নিঃসৃত হয়, যা রক্তে গ্লুকোজ কমায়।
  • ডায়াবেটিসে হৃৎপিণ্ড, কিডনি, চোখ ইত্যাদি অঙ্গের স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি হয়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাণিবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৭০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাণিবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →