১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯২

'স্ট্রোক' আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে- এটি কী?

  1. হৃৎপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
  2. মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাঁধাসঠিক উত্তর
  3. হৃৎপিণ্ডের অংশবিশেষের অসাড়তা
  4. ফুসফুসে হঠাৎ বিকল হয়ে যাওয়া

উত্তর: (খ) মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাঁধা

ব্যাখ্যা

মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধার ফলে স্ট্রোক হয়, যা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এটি রক্ত সঞ্চালনজনিত একটি রোগ।

স্ট্রোক: মস্তিষ্কে রক্তক্ষরণকে চলতি কথায় স্ট্রোক বলা হয়।

কারণ:

  • ধমনিগাত্র শক্ত হয়ে যাওয়া ও উচ্চ রক্তচাপ।
  • অত্যধিক স্নায়বিক চাপ, যেমন উত্তেজনা বা অধিক পরিশ্রম।
  • নির্গত রক্ত জমাট বেঁধে মস্তিষ্কের ক্ষতি করে; রক্ত মস্তিষ্কের গহ্বরে ঢুকলে মৃত্যুও ঘটতে পারে।

লক্ষণ: প্রচন্ড মাথাব্যথা, ঘাড় শক্ত হওয়া, কয়েক মিনিটে সংজ্ঞা হারানো, পেশি শিথিল হওয়া, শ্বসন ও নাড়ির স্পন্দন কমা, মুখমণ্ডল লালচে হওয়া।

প্রতিরোধ: ধূমপান ত্যাগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ, দুশ্চিন্তামুক্ত থাকা, সুষম খাবার, পরিমিত ঘুম ও ব্যায়াম।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাণিবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৭০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাণিবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →