২০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯০

'ম্যাকাও' চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ঐ ইউরোপীয় দেশটির নাম কি?

  1. নেদারল্যান্ড
  2. স্পেন
  3. পর্তুগালসঠিক উত্তর
  4. ইউকে

উত্তর: (গ) পর্তুগাল

ব্যাখ্যা

ম্যাকাও দ্বীপটি পর্তুগালের কলোনি ছিল, তাই উত্তর পর্তুগাল।

মনে রাখার বিষয়:

  • ম্যাকাও দক্ষিণ চীনে অবস্থিত একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল; মুদ্রা ম্যাকানিজ পটাকা।
  • এখানে 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি অনুসৃত; পররাষ্ট্র ও প্রতিরক্ষা চীন দেখে।
  • ম্যাকাও ছিল এশিয়ায় ইউরোপের সর্বশেষ উপনিবেশ।
  • পর্তুগীজ শাসন ১৫৫৭ থেকে ১৯৯৯ সাল, প্রায় ৪৪২ বছর।
  • ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল চীনের কাছে ম্যাকাও হস্তান্তর করে।
  • চীনা-পর্তুগীজ যৌথ ঘোষণা অনুযায়ী ২০৪৯ সাল পর্যন্ত বিশেষ সার্বভৌম ক্ষমতা ভোগ করবে।

একই টপিকের আরও প্রশ্ন

মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা ও স্থান: সব প্রশ্ন ও উত্তর →