১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬৯
মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম -
- তাজিকিস্তান
- কাজাখস্তানসঠিক উত্তর
- উজবেকিস্তান
- কিরগিজস্তান
উত্তর: (খ) কাজাখস্তান
ব্যাখ্যা
কাজাখস্তান মধ্য এশিয়ার সবচেয়ে বড় প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটি বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ এবং বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র।
- উত্তরে রাশিয়া, পূর্বে চীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে ক্যাস্পিয়ান সাগর ও রাশিয়া।
- দেশটির প্রায় সম্পূর্ণ অংশ এশিয়ায় এবং কিছু অংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপে।
- মুদ্রা: টেঙ্গি।
- ১৯২২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল; ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৫ সালের সংবিধানে রাষ্ট্রপতিকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়; দেশটিতে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিদ্যমান।
একই টপিকের আরও প্রশ্ন
- ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম-১৭তম বিসিএস
- মার্কিন যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় যে রাষ্ট্র -১৭তম বিসিএস
- স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?১৭তম বিসিএস
- 'কর্নারস্টোন অব পিস'-এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে -১৭তম বিসিএস
- রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম -১৭তম বিসিএস
- আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?১৫তম বিসিএস