১৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৩
বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে?
- জাপান
- যুক্তরাজ্যসঠিক উত্তর
- দক্ষিণ কোরিয়া
- মালয়েশিয়া
উত্তর: (খ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে যুক্তরাজ্য থেকে। এর পরিমাণ ৬১৩.৯৩ মিলিয়ন ডলার, যা মোট সরাসরি বিদেশি বিনিয়োগের ২০.৪%।
মনে রাখুন:
- জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) ২০ জুন ২০২৪ তারিখে World Investment Report 2024 প্রকাশ করে।
- ওই প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ ছিল ৩,০০৪ মিলিয়ন ডলার।
- বিশ্বে বিনিয়োগ প্রাপ্তি ও বিনিয়োগ উভয় ক্ষেত্রেই শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
বিশ্বের শীর্ষ ৫ দেশ (মিলিয়ন ডলার):
| বিনিয়োগ প্রাপ্তিতে দেশ | মিলিয়ন ডলার | বিনিয়োগে দেশ | মিলিয়ন ডলার |
|---|---|---|---|
| যুক্তরাষ্ট্র | ৩,১০,৯৪৭ | যুক্তরাষ্ট্র | ৪,০৪,৩১৬ |
| চীন | ১,৬৩,২৫৩ | জাপান | ১,৮৪,০২২ |
| সিঙ্গাপুর | ১,৫৯,৬৭০ | চীন | ১,৪৭,৮৫০ |
| হংকং | ১,১২,৬৭৬ | সুইজারল্যান্ড | ১,০৪,৯৫৮ |
| ব্রাজিল | ৬৫,৮৯৭ | হংকং | ১,০৪,২৮৬ |