১৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫২
বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার?
- ৩০ বছর
- ২৫ বছরসঠিক উত্তর
- ৩৫ বছর
- ৪০ বছর
উত্তর: (খ) ২৫ বছর
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হিসেবে নির্বাচিত হন। সংবিধানের ৬৬(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিক এবং বয়স ২৫ বছর পূর্ণ হলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকে। তাই প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর।
প্রধানমন্ত্রী সম্পর্কে মনে রাখুন:
- বাংলাদেশের শাসন বিভাগের প্রধান ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
- সংসদীয় শাসনব্যবস্থায় তিনি শাসন ক্ষমতার মধ্যমণি; মন্ত্রীসভা তাঁকে কেন্দ্র করেই গঠিত ও পরিচালিত হয়।