১৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৩

কোন বাক্যে 'ঢাক্ ঢাক্ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?

  1. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
  2. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বলসঠিক উত্তর
  3. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল
  4. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও

উত্তর: (খ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল

ব্যাখ্যা

'ঢাক্ ঢাক্ গুড় গুড়' বাগ্‌ধারার অর্থ গোপন রাখার চেষ্টা। তাই ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল বাক্যে এর বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে।

কিছু বাগ্‌ধারা ও উদাহরণ:

  • অন্ধকারে ঢিল ছোড়া (আন্দাজে কিছু করা): অন্ধকারে ঢিল না ছুড়ে আসল ঘটনাটা জেনে এসো।
  • অরণ্যে রোদন (নিষ্ফল অনুনয়): লোকটা হাড়কৃপণ, ওর কাছে কিছু চাওয়া আর অরণ্যে রোদন একই কথা।
  • আকাশ ভেঙে পড়া (মহাবিপদে পড়া): বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ায় অনেক পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে।
  • আদা-জল খেয়ে লাগা (উঠে পড়ে লাগা): পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার জন্য মাহমুদ আদা-জল খেয়ে লেগেছে।
  • আমলে আনা (গুরুত্ব দেওয়া): পুলিশ দারোয়ানের কোনো কথাই আমলে আনল না।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ২৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন: সব প্রশ্ন ও উত্তর →