১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬৪

'স্টেপস' ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম-

  1. নভেরা আহমেদ
  2. হামিদুজ্জামান খানসঠিক উত্তর
  3. আবদুল্লাহ খালেদ
  4. সুলতানুল ইসলাম

উত্তর: (খ) হামিদুজ্জামান খান

ব্যাখ্যা

১৯৮৮ সালে বাংলাদেশের ভাস্কর হামিদুজ্জামান খান নির্মিত 'স্টেপস' (সিঁড়ি) ভাস্কর্যটি দক্ষিণ কোরিয়ার সিউল অলিম্পিক পার্কে স্থায়ীভাবে স্থান পায়।

• হামিদুজ্জামান খানের কিছু কাজ:

  • ১৯৮১ সাল: বঙ্গভবনে 'পাখি পরিবার'
  • ১৯৮৭ সাল: বাংলা একাডেমিতে 'মুক্তিযোদ্ধা'
  • ১৯৮৮ সাল: আশুগঞ্জ জিয়া সারকারখানায় 'জাগ্রত বাংলা'
  • ১৯৮৮ সাল: সিউল অলিম্পিক পার্কে 'স্টেপস'

• অলিম্পিকে বাংলাদেশ: ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে প্রথমবার মার্চ পাস্টে অংশ নেয়; ১৯৮৮ সালে সিউলে ক্রীড়াবিদরা অংশ নেন।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: জাতীয় ও ব্যক্তিগত অর্জন (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৪৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

জাতীয় ও ব্যক্তিগত অর্জন: সব প্রশ্ন ও উত্তর →