১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬৩
বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়-
- সিলেটের মালনীছড়ায়সঠিক উত্তর
- সিলেটের তামাবিলে
- পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
- সিলেটের জাফলং-এ
উত্তর: (ক) সিলেটের মালনীছড়ায়
ব্যাখ্যা
• মালনীছড়া: সিলেটের মালনীছড়ায় ১৮৫৪ সালে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়।
মনে রাখুন:
- ভারতের আসাম ও তৎসংলগ্ন এলাকায় ১৮০০ শতাব্দীর প্রথম ভাগে চা চাষ শুরু হয়।
- স্বাধীনতার আগে বাংলাদেশে চা আবাদ হতো শুধু দুটি জেলায়: সিলেটের 'সুরমা ভ্যালি' এবং চট্টগ্রামের 'হালদা ভ্যালি'।
- ১৯৭৩ সালে বঙ্গবন্ধু বাংলাদেশ টি রিসার্চ স্টেশনকে পূর্ণাঙ্গ চা গবেষণা ইনস্টিটিউটে উন্নীত করেন; বর্তমান নাম বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (BTRI)।
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়।