১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৫
বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে-
- গোয়ালন্দসঠিক উত্তর
- বাহাদুরাবাদ
- ভৈরববাজার
- নারায়ণগঞ্জ
উত্তর: (ক) গোয়ালন্দ
ব্যাখ্যা
গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে প্রবাহিত হয়ে রাজবাড়ি জেলার গোয়ালন্দে যমুনার সাথে মেশে। এরপর মিলিত ধারা পদ্মা নামে চাঁদপুরে মেঘনার সাথে মেশে এবং তিন নদীর মিলিত স্রোত মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়ে।
- গঙ্গা উৎপন্ন হয় মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে।
- গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন প্রায় ৩৪,১৮৮ বর্গকিলোমিটার।
- পদ্মার শাখানদী: কুমার, ভৈরব, গড়াই, মাথাভাঙ্গা, ইছামতি, আড়িয়াল খাঁ।
- পদ্মার প্রধান উপনদী: মহানন্দা; মহানন্দার উপনদী: পুনর্ভবা, নাগর, কুলিক, ট্যাংগন, পাগলা প্রভৃতি।
একই টপিকের আরও প্রশ্ন
- গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনায় সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত?১৫তম বিসিএস
- বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত?১৫তম বিসিএস
- পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?১৪তম বিসিএস
- যমুনা নদী কোথায় পতিত হয়েছে?১৪তম বিসিএস
- ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?১৩তম বিসিএস
- বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?৫০তম বিসিএস