১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫১

বাংলাদেশের পাহাড়শ্রেণি ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-

  1. প্লাইস্টোসিন যুগের
  2. টারশিয়ারী যুগেরসঠিক উত্তর
  3. মায়োসিন যুগের
  4. ডেবোনিয়াস যুগের

উত্তর: (খ) টারশিয়ারী যুগের

ব্যাখ্যা

বাংলাদেশের পাহাড়শ্রেণি ভূতাত্ত্বিকভাবে টারশিয়ারি যুগের। প্রায় ৭০ মিলিয়ন বছর আগে টারশিয়ারি যুগে হিমালয় উত্থানের সময় এগুলো গঠিত হয়। এগুলোকে আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় মনে করা হয়।

বাংলাদেশের টারশিয়ারি পাহাড় দুই ভাগে বিভক্ত:

  • দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়: রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রামের অংশবিশেষ।
  • উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়: সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।

বাংলাদেশের ভূতত্ত্ব তিন ধরনের: টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন যুগের সোপান এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি।

একই টপিকের আরও প্রশ্ন

ভৌগোলিক অঞ্চল, সীমানা ও ভূরাজনৈতিক গুরুত্ব: সব প্রশ্ন ও উত্তর →