১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২

হিন্দী 'পদুমাবৎ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা-

  1. দৌলত উজীর বাহরাম খান
  2. সৈয়দ সুলতান
  3. আব্দুল করিম সাহিত্য বিশারদ
  4. আলাওলসঠিক উত্তর

উত্তর: (ঘ) আলাওল

ব্যাখ্যা

আলাওল রচিত ‘পদ্মাবতী’ মধ্যযুগের বাংলা সাহিত্যের জনপ্রিয় প্রণয়কাব্য। এটি হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ এবং আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য।

  • ১৬৫১ সালে আরাকান রাজ সাদ থদোমিন্তারের রাজত্বকালে মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে রচিত।
  • প্রথম পর্ব: সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করতে চিতোররাজ রত্নসেনের সফল অভিযান।
  • দ্বিতীয় পর্ব: পদ্মাবতীকে লাভ করতে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ অভিযান।

উল্লেখ্য, মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘পদ্মাবতী’ একটি নাটক।

আলাওলের বিখ্যাত গ্রন্থ: পদ্মাবতী, তোহফা, সপ্তপয়কার, সিকান্দারনামা, সয়ফুল্মুলুক বদিউজ্জামাল, সতীময়না, রাগতালনামা ইত্যাদি।

একই টপিকের আরও প্রশ্ন

মধ্যযুগের গুরুত্বপূর্ণ কবি ও লেখক: সব প্রশ্ন ও উত্তর →