১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৯
বাংলাদেশে তড়িৎ-এর কম্পাঙ্ক (frequency) প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কী?
- প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়
- প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে
- প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়সঠিক উত্তর
- প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে
উত্তর: (গ) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
ব্যাখ্যা
যে প্রবাহ সময়ের সাথে দিক পরিবর্তন করে তাকে দিক-পরিবর্তী বা পর্যায়বৃত্ত (A.C.) প্রবাহ বলে। বাংলাদেশে এর কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল, অর্থাৎ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ বার দিক বদলায়।
তড়িৎ প্রবাহ: কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদ দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই তড়িৎ প্রবাহ। একক অ্যাম্পিয়ার (A)। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত।
- অপর্যায়বৃত্ত বা ডিসি প্রবাহ: দিক সবসময় একই থাকে; ব্যাটারি বা তড়িৎ কোষ থেকে পাওয়া যায়।
- পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ: নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন হয়; বর্তমান বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহ এ ধরনের। উৎস জেনারেটর বা ডায়নামো।
বাংলাদেশে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে পঞ্চাশবার এবং যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে ষাটবার দিক পরিবর্তন করে।
একই টপিকের আরও প্রশ্ন
- নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?১৫তম বিসিএস
- রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক-১৪তম বিসিএস
- দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর?১৪তম বিসিএস
- কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?১৪তম বিসিএস
- কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?১৪তম বিসিএস
- কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?১৪তম বিসিএস