১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৮

আলট্রাসনোগ্রাফি কী?

  1. নতুন ধরনের এক্সরে
  2. ছোট তরঙ্গদৈর্ঘ্যর শব্দের দ্বারা ইমেজিংসঠিক উত্তর
  3. শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
  4. শক্তিশালী শব্দ দিয়ে পিত্তপাথর বিচূর্ণীকরণ

উত্তর: (খ) ছোট তরঙ্গদৈর্ঘ্যর শব্দের দ্বারা ইমেজিং

ব্যাখ্যা

আলট্রাসনোগ্রাফিতে উচ্চ কম্পাঙ্কের ও ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দ ব্যবহার করে তার প্রতিধ্বনি শনাক্ত করা হয় এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, মাংসপেশির ছবি তোলা হয়।

  • শরীরের গভীরের অঙ্গ থেকে প্রতিফলিত তরঙ্গ দিয়ে মনিটরের পর্দায় ঐ অঙ্গের প্রতিবিম্ব গঠন করা হয়।
  • রোগ নির্ণয়ে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক ১-১০ মেগাহার্টজ।
  • হৃদপিণ্ড, যকৃৎ, পিত্তথলি ও প্রধান রক্তনালীতে ব্যবহৃত হয়।
  • ভ্রুণের বৃদ্ধি, ভ্রুণের লিঙ্গ নির্ধারণ এবং স্ত্রী প্রজননতন্ত্রের টিউমার শনাক্তে ব্যবহৃত হয়।
  • এক্সরের তুলনায় অধিক নিরাপদ।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পদার্থবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পদার্থবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →