১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৬

নিচের কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?

  1. কানাডা
  2. ইতালি
  3. সুইডেনসঠিক উত্তর
  4. জাপান

উত্তর: (গ) সুইডেন

ব্যাখ্যা

সুইডেন G-7-এর সদস্য নয়।

G-7:

  • পূর্ণরূপ Group of Seven; বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
  • প্রতিষ্ঠিত: ১৫ নভেম্বর, ১৯৭৫; গঠনের প্রস্তাবক ফ্রান্স।
  • সদস্য: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
  • এশিয়ার একমাত্র সদস্য জাপান।
  • পূর্বে সদস্য ছিল ৮টি; ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত হওয়ায় বর্তমানে ৭টি।
  • সভাপতিত্ব সদস্য দেশগুলোর মধ্যে প্রতি বছর আবর্তিত হয়। ২০২৪ সালে ইতালি সভাপতিত্ব করে।
  • ২০২৩ সালের ৪৯তম শীর্ষ সম্মেলন হয় জাপানের হিরোশিমায়; ২০২৪ সালের ৫০তম সম্মেলন হয় ইতালিতে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট: সব প্রশ্ন ও উত্তর →