১৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৯
মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য-
- মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
- জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখসঠিক উত্তর
- চাষী-জীবনের করুণ চিত্র
- চরবাসীদের দুঃখী-জীবন
উত্তর: (খ) জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
ব্যাখ্যা
'পদ্মানদীর মাঝি' উপন্যাসের উপজীব্য জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ। পদ্মাতীরের ধীবর-জীবনই এর মূল কাহিনি।
- ১৯৩৪ সাল থেকে 'পূর্বাশা' পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হয়।
- প্রধান চরিত্র: কুবের ও কপিলা। বিখ্যাত সংলাপ "আমারে নিবা মাঝি লগে?" কপিলা কুবেরকে উদ্দেশ্য করে বলে।
- রহস্যময় চরিত্র হোসেন মিয়া।
- অন্যান্য চরিত্র: মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু।
মানিক বন্দ্যোপাধ্যায়: প্রকৃত নাম প্রবোধকুমার, 'মানিক' ডাকনাম। জন্ম ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে, দুমকা (সাঁওতাল পরগনা)। প্রথম গল্প 'অতসী মামী'। অন্যান্য উপন্যাস: জননী, দিবারাত্রির কাব্য, পুতুলনাচের ইতিকথা, শহরতলী, অহিংসা, স্বাধীনতার স্বাদ, আরোগ্য।