১৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৮

বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?

  1. হাতি/হাতী
  2. নারি/নারীসঠিক উত্তর
  3. জাতি/জাতী
  4. দাদি/দাদী

উত্তর: (খ) নারি/নারী

ব্যাখ্যা

অভিধান অনুসারে নারি ও নারী দুটোই শুদ্ধ বানান।

নারি (ক্রিয়া পদ): বাংলা শব্দ, অর্থ না পারি। উদাহরণ: যারে দেখতে নারি তার চলন বাঁকা।

নারী (বিশেষ্য পদ): সংস্কৃত শব্দ, অর্থ স্ত্রীকুলের প্রাপ্তবয়স্ক মানুষ, মানবী।

মনে রাখুন: হাতি, জাতি, দাদি শুদ্ধ; হাতী, জাতী, দাদী অশুদ্ধ।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বানান ও বাক্যশুদ্ধি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি: সব প্রশ্ন ও উত্তর →