১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৯

পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর-

  1. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
  2. প্রতিসরণসঠিক উত্তর
  3. বিচ্ছুরণ
  4. পোলারায়ন

উত্তর: (খ) প্রতিসরণ

ব্যাখ্যা

আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আপতিত হলে দিক পরিবর্তন করে, একে প্রতিসরণ বলে। এ কারণে পানির ভেতরের বৈঠা বাঁকা দেখায়।

প্রতিসরণের ফলে:
- পুকুরের মাছ কিছুটা উপরে দেখা যায়।
- পানিতে ডোবানো সরল দণ্ড তির্যকভাবে বাঁকা দেখায়।
- পানিতে ডোবানো পয়সা কিছুটা উপরে দেখা যায়।
- খাড়াভাবে তাকালে পুকুরের গভীরতা প্রকৃত গভীরতার চেয়ে কম মনে হয়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পদার্থবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পদার্থবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →