১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৭

আকাশে বিজলী চমকায়-

  1. দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
  2. মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলেসঠিক উত্তর
  3. মেঘে বিদ্যুৎ পরিবাহী কোষ তৈরি হলে
  4. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

উত্তর: (খ) মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

ব্যাখ্যা

জলীয় বাষ্প ওপরে ওঠার সময় ঘর্ষণে মেঘের পানি ও বরফ কণার মধ্যে চার্জ জমে। ওপরের মেঘে পজিটিভ এবং নিচের মেঘে ইলেকট্রন জমে।

চার্জ অনেক বেশি জমলে স্বাভাবিক অবস্থায় ফিরতে মেঘের ভেতর বড় স্পার্ক হয়, যাকে বিজলি চমকানো বলে।

  • বজ্রপাতের সময় তাপমাত্রা প্রায় 20 থেকে 30 হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যা সূর্যপৃষ্ঠের তাপমাত্রার চেয়ে বেশি।
  • বজ্রপাতের শব্দ একধরনের শকওয়েভ।
  • আলো ও শব্দ একসাথে সৃষ্টি হলেও আলো প্রায় সাথে সাথে পৌঁছায়, তাই আলো আগে দেখা যায়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পদার্থবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পদার্থবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →