১১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬৩

পবিত্রভূমি কোনটিকে বলা হয়?

  1. প্যালেস্টাইন
  2. জেরুজালেমসঠিক উত্তর
  3. জেদ্দা
  4. তায়েফ

উত্তর: (খ) জেরুজালেম

ব্যাখ্যা

পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে।

জেরুজালেম:
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের কাছেই পবিত্র।
- ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ই এটিকে রাজধানী হিসেবে দাবি করে, ফলে মধ্যপ্রাচ্য সংকটের কেন্দ্রবিন্দু।
- তিন ধর্মের পবিত্র স্থাপনা: ওয়েস্টার্ন ওয়াল, চার্চ অব দি হলি সেপালচার, দি ডোম অব দি রক, আল-আকসা মসজিদ।

মুসলিমদের জন্য: মক্কা ও মদিনার পর আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান।

ইহুদিদের জন্য: ওয়েস্টার্ন ওয়াল প্রার্থনার স্থান, যা ‘কান্নার জায়গা’ নামেও পরিচিত। টেম্পল মাউন্ট ইহুদিদের কাছে আল-আকসা কম্পাউন্ডের নাম। প্রথম মন্দির ৫৮৭-৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা এবং দ্বিতীয় মন্দির ৭০ খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করে।

খ্রিস্টানদের জন্য: যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম জেরুজালেম শহরে; যীশুর সমাধিস্থানও এখানে।

একই টপিকের আরও প্রশ্ন

ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ধর্মের ইতিহাস: সব প্রশ্ন ও উত্তর →