১১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬১

ওডারনীস নদী -

  1. পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারকসঠিক উত্তর
  2. পশ্চিম জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মধ্যে সীমা নির্ধারক
  3. পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
  4. সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক

উত্তর: (ক) পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক

ব্যাখ্যা

ওডারনীস নদী পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক।

ওডার নদী:
- উত্তর মধ্য ইউরোপের একটি গুরুত্বপূর্ণ পরিবহন নদী; চেক প্রজাতন্ত্রে উৎপত্তি, পোল্যান্ডের মধ্য দিয়ে বাল্টিক সাগরে পতিত।
- দৈর্ঘ্য ৯১২ কিলোমিটার; রাসিবর্জ পর্যন্ত নাব্য।

ওডার-নীস লাইন:
- জার্মানি ও পোল্যান্ডের মধ্যে আন্তর্জাতিক সীমানা।
- পটসডাম সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নির্ধারিত।
- পশ্চিম জার্মানি এই সীমান্ত স্বীকৃতি দেয় ১৯৭০ সালে।
- ১৯৯০ সালে দুই জার্মানি একত্র হলে ১৯৪৫ সালের সীমান্ত কার্যকর হয়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রণালী, সীমারেখা ও অন্যান্য (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রণালী, সীমারেখা ও অন্যান্য: সব প্রশ্ন ও উত্তর →