১০ম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৪

'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কোন দেশে অবস্থিত?

  1. ইরান
  2. ইরাকসঠিক উত্তর
  3. মিশর
  4. সিরিয়া

উত্তর: (খ) ইরাক

ব্যাখ্যা

ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বর্তমান ইরাকে অবস্থিত; এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। খ্রিস্টপূর্ব ৭ম শতকে নব্য ব্যাবিলনীয় সভ্যতার সময় রাজা নেবুচাদনেজার তাঁর রাণীর সন্তুষ্টির জন্য এটি নির্মাণ করেন।

  • ব্যাবিলনীয় সভ্যতার বড় অবদান আইন প্রণয়ন ও সংকলন; পৃথিবীতে প্রথম লিখিত আইনের উদ্ভব এই সভ্যতায়।
  • প্রথম লিখিত আইন প্রণেতা 'Code of Hammurabi' (হাম্বুরাবির আইন)।
  • পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরে গাথুর শহরে; আধুনিক ও পূর্ণাঙ্গ মানচিত্র প্রথম অঙ্কন করে গ্রীকরা।
  • জ্যোতির্বিদ্যার উন্নয়নে ব্যাবিলনীয়রা চাঁদ পর্যবেক্ষণের জন্য চন্দ্রপঞ্জিকা তৈরি করে।

একই টপিকের আরও প্রশ্ন

বিশ্ব ইতিহাস: সভ্যতা, প্রাচীন ও মধ্যযুগ: সব প্রশ্ন ও উত্তর →