৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭৮

কোনটি প্রাচীন সভ্যতা?

  1. গ্রিস
  2. মেসোপটেমিয়াসঠিক উত্তর
  3. রোম
  4. সিন্ধু

উত্তর: (খ) মেসোপটেমিয়া

ব্যাখ্যা

পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা। এটি ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠা নদীমাতৃক সভ্যতা। 'মেসোপটেমীয়' অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল; গ্রিকরা এই অঞ্চলকে মেসোপটেমিয়া নামকরণ করেন। এর বেশির ভাগ বর্তমান ইরাকে অবস্থিত এবং এটি আধুনিক তুরস্ক, সিরিয়া ও ইরানেও বিস্তৃত ছিল।

মেসোপটেমীয় সভ্যতার ৪টি পর্যায়: সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশেরীয় ও ক্যালেডীয়।

প্রধান অবদান:

  • সুমেরীয়: চাকা আবিষ্কার, জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকা আবিষ্কারে অবদান
  • অ্যাশেরীয়: বৃত্তকে ৩৬০° কোণে ভাগ, যুদ্ধবিদ্যা ও অস্ত্র তৈরি
  • ব্যাবিলনীয়: পৃথিবীর প্রথম লিখিত আইন (হাম্মুরাবির আইন), সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন
  • ক্যালেডীয়: ৭ দিনে সপ্তাহ গণনা, দিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ; এই সভ্যতা গড়েন রাজা নেবুচাঁদনেজার

একই টপিকের আরও প্রশ্ন

বিশ্ব ইতিহাস: সভ্যতা, প্রাচীন ও মধ্যযুগ: সব প্রশ্ন ও উত্তর →